হজ্জ্ব পালন সহজায়নে মক্কায় হচ্ছে বিমানবন্দর।
হজ্জ্ব পালন সহজায়নে মক্কায় হচ্ছে বিমানবন্দর। হজ ও উমরা পালনকারীদের যাতায়াত আরো সহজ করতে সৌদি সরকার বড় ধরণের প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পেরই অংশ হিসেবে মক্কা নগরীতে অনেক প্রত্যাশিত সেই বিমানবন্দর ও অত্যাধুনিক মেট্রোরেল ব্যবস্হার উদ্ধোগ নিয়েছেন। সম্প্রতি গালফ নিউজ এক প্রতিবেদনে বলা হয়েছে,হার্ভার্ড বিজনেস রিভিউ অ্যারাবিয়্যাকে দেওয়া এক সাক্ষাৎকারে,'রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হোলি সাইটস'এর প্রধান নির্বাহী কর্মকর্তা সালেহ আল রশিদ একথা জানিয়েছেন। সালেহ আল রশিদ জানান যে,মক্কায় বিশ্ব মানের বিমানবন্দর স্হাপনের সমীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। এরই সাথে বিমানবন্দরের আরো বিভিন্ন বিষয় যেমন : অর্থনৈতিক, কৌশলগত এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে অনুমদিত হয়েছে বলে জানা গেছে। বিমানবন্দরটি এমনভাবে সাজানো হবে যাতে করে স্হানীয় বাসিন্দা ও যাতায়াতকারী উভয়েই উপকৃত হয় এবং এর কাছাকাছি বিমানবন্দরগুলোর অর্থনৈতিক সুবিধা যেন অক্ষুণ্ন থাকে। তিনি আরো জানান,অনেক প্রত্যাশিত মেট্রোরেলের কাজও দ্রুত অগ্রসর হচ্ছে। এসকল প্রকল্পগুলো সৌদি সরকারের "ভিশন ২০৩০ " এর অংশ। যার উদ্দেশ্য মক্কা নগরীক...