ইরানে যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব।

 ইরানে যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব।



মধ্যপ্রাচ্যে চলমান ধ্বংসাত্মকা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব  আন্তোনিও গুতেরেস। সম্প্রতি  সাংবাদিকদের সাথে আলাপকালে তিনিএ আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন:চলমান পরিস্হিতি দ্রুতই আরো বড় কোন যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যা মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বেই এর প্রভাব পড়বে।

গুতেরেস আরও বলেন :''ইতিমধ্যেই চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধি পাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে। হরমুজ প্রণালি বন্ধ হলে, দরিদ্র ও সবচেয়ে দুর্বল মানুষগুলোর বেশি কষ্ট হবে"। 

তিনি শান্তিপূর্ণভাবে চলমান সমস্যার সমাধান করতে আহ্বান জানিয়েছেন এবং সাংবাদিকদের সামনে বেসামরিক অবকাঠামো রক্ষার গুরুত্ব তুলে ধরেন।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন:"যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি আমার বার্তা স্পষ্ট।  এখনই যুদ্ধ বন্ধ করার সময়। এই সংঘাত ইতিমধ্যে অনেক বড় বিপর্যয় সৃষ্টি করেছে এবং অর্থনীতিকে এক দীর্ঘস্হায়ী ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। 


Comments

Post a Comment

Popular posts from this blog

ইসরাইল-মার্কিন ও ইরান যুদ্ধ পরিস্হিতি।।

ইরানে অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে চীন