Posts

Showing posts from April, 2026

হজ্জ্ব পালন সহজায়নে মক্কায় হচ্ছে বিমানবন্দর।

Image
হজ্জ্ব পালন সহজায়নে মক্কায় হচ্ছে বিমানবন্দর।  হজ ও উমরা পালনকারীদের যাতায়াত আরো  সহজ করতে সৌদি সরকার বড়  ধরণের প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পেরই অংশ হিসেবে মক্কা নগরীতে অনেক প্রত্যাশিত সেই বিমানবন্দর ও অত্যাধুনিক মেট্রোরেল ব্যবস্হার উদ্ধোগ নিয়েছেন। সম্প্রতি  গালফ নিউজ এক প্রতিবেদনে বলা হয়েছে,হার্ভার্ড বিজনেস রিভিউ অ্যারাবিয়্যাকে দেওয়া এক সাক্ষাৎকারে,'রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হোলি সাইটস'এর প্রধান নির্বাহী কর্মকর্তা সালেহ আল রশিদ  একথা জানিয়েছেন। সালেহ আল রশিদ জানান যে,মক্কায় বিশ্ব মানের বিমানবন্দর স্হাপনের সমীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। এরই সাথে বিমানবন্দরের আরো বিভিন্ন বিষয় যেমন : অর্থনৈতিক, কৌশলগত এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে অনুমদিত হয়েছে বলে জানা গেছে। বিমানবন্দরটি এমনভাবে সাজানো হবে যাতে করে স্হানীয় বাসিন্দা ও যাতায়াতকারী উভয়েই উপকৃত হয় এবং এর কাছাকাছি বিমানবন্দরগুলোর অর্থনৈতিক সুবিধা যেন অক্ষুণ্ন থাকে। তিনি আরো জানান,অনেক প্রত্যাশিত মেট্রোরেলের কাজও দ্রুত অগ্রসর হচ্ছে। এসকল প্রকল্পগুলো সৌদি সরকারের "ভিশন ২০৩০ " এর অংশ। যার উদ্দেশ্য মক্কা নগরীক...

তেহরানের উচিত বিজয় ঘোষণা করে যুদ্ধ বন্ধে অগ্রসর হওয়া। সাবেক পররাষ্ট্রমন্ত্রী:ইরান। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ যুক্তরাষ্ট্র ভিত্তিক "ফরেন অ্যাফেয়ার্স " পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে লিখেছেন:"তেহরানের বিজয় ঘোষণা করে যুদ্ধের ইতি টেনে দেওয়া।" উল্লেখিত প্রবন্ধে তিনি ইরানকে এমন একটি চুক্তি করার আহ্বান জানিয়েছেন,যা চলমান যুদ্ধের অবসান ঘটাবে এবং পরবর্তী সংঘাত প্রতিরোধে সক্ষম হবে। জারিফ বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে পারমানবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ইরান পক্ষের প্রধান ব্যক্তি ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে প্রত্যাশিত চুক্তিতে তেহরানের লাভবান হওয়ার একটি রূপরেখা তুলে ধরেন তিনি তার রূপরেখায় কয়েকটি বিষয় উল্লখ করেন : সকল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমানবিক কার্যক্রম সীমাবদ্ধ করা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব করা,যা ওয়াশিংটন মেনে নিতে পারে বলে তিনি মনে করেন। ইরানের এমন একটি চুক্তির প্রস্তাব দেওয়া যাতে করে ভবিষ্যতে একে অন্যের উপর হামলা করবে না। ইরান ওয়াশিংটনের সঙ্গে তেহরানের অর্থনৈতিক লেনদেনের প্রস্তাব দিবে,যা উভয় দেশের জনগনের জন্য লাভজনক হবে। সূত্র:আল জাজিরা।

Image
  তেহরানের উচিত বিজয় ঘোষণা করে যুদ্ধ বন্ধে অগ্রসর হওয়া:সাবেক পররাষ্ট্রমন্ত্রী:ইরান। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ যুক্তরাষ্ট্র ভিত্তিক "ফরেন অ্যাফেয়ার্স " পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে লিখেছেন:"তেহরানের উচিত বিজয় ঘোষণা করে যুদ্ধের ইতি টেনে দেওয়া।" উল্লেখিত প্রবন্ধে তিনি ইরানকে এমন একটি চুক্তি করার আহ্বান জানিয়েছেন,যা চলমান যুদ্ধের অবসান ঘটাবে এবং পরবর্তী সংঘাত প্রতিরোধে সক্ষম হবে। জারিফ বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে পারমানবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ইরান পক্ষের প্রধান ব্যক্তি ছিলেন।  তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে প্রত্যাশিত চুক্তিতে তেহরানের লাভবান হওয়ার  একটি রূপরেখা তুলে ধরেন।  তিনি তার রূপরেখায়   কয়েকটি বিষয় উল্লখ করেন : সকল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমানবিক কার্যক্রম সীমাবদ্ধ করা  এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব করা,যা ওয়াশিংটন মেনে নিতে পারে বলে তিনি মনে করেন। ইরানের এমন একটি চুক্তির প্রস্তাব দেওয়া   যাতে করে ভবিষ্যতে একে অন্যের উপর হামলা করবে না। ইরান ওয়াশিংটনের সঙ্গে তেহরানের অ...

ইরানে যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব।

Image
  ইরানে যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব। মধ্যপ্রাচ্যে চলমান ধ্বংসাত্মকা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব  আন্তোনিও গুতেরেস। সম্প্রতি  সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন:চলমান পরিস্হিতি দ্রুতই আরো বড় কোন যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যা মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বেই এর প্রভাব পড়বে। গুতেরেস আরও বলেন :''ইতিমধ্যেই চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধি পাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে। হরমুজ প্রণালি বন্ধ হলে, দরিদ্র ও সবচেয়ে দুর্বল  মানুষগুলোর বেশি কষ্ট হবে"।  তিনি শান্তিপূর্ণভাবে চলমান সমস্যার সমাধান করতে আহ্বান জানিয়েছেন এবং সাংবাদিকদের সামনে বেসামরিক অবকাঠামো রক্ষার গুরুত্ব তুলে ধরেন। জাতিসংঘ মহাসচিব আরও বলেন:"যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি আমার বার্তা স্পষ্ট।  এখনই যুদ্ধ বন্ধ করার সময়। এই সংঘাত ইতিমধ্যে অনেক বড় বিপর্যয় সৃষ্টি করেছে এবং অর্থনীতিকে এক দীর্ঘস্হায়ী ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। 

নাসা কেন চাঁদে নভোচারী পাঠিয়েছে!

Image
  নাসা কেন  চাঁদে নভোচারী পাঠিয়েছে! ১৯৬৯ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের অ্যাপোলো মিশনের ৫০ বছর পর পুনরায় নাসা  তাদের নভোচারীদের চাঁদে পাঠিয়েছে।  বৃহঃসপতিবারে  অবশেষে নাসা'র আর্টেমিস-২ মিশনের মধ্য দিয়ে চার নভোচারীদের চাঁদে পাঠানো হয়। চারজনের মধ্যে ৩ জন যুক্তরাষ্ট্রের ও ১ জন কানাডীয়  নভোচারী। বুধবার স্হানীয় সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে কমলা-সাদা রঙের রকেট দিয়ে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই মিশনে তারা চাঁদে শুধু অবতরন করবেন না বরং  ভবিষ্যতে মানুষের চাঁদে  অবতরনের পথ প্রস্তত করবেন। চাঁদের যে অংশ আমরা দেখতে পাইনা তারও ৬৪০০ মাইল দূর দিয়ে তারা উড়বেন।সেখানে ৩ ঘন্টা অবস্হান করবেন এবং বিভিন্ন ফুটেজ ধারণ করবেন বলে জানা গেছে। এছাড়াও, তারা সেখান থেকে ফিরে আসার পর তাদের শারীরিক ও মানসিক  অবস্হার উপর গভীর নজর রাখা হবে,মহাকাশ ভ্রমনে মানুষের উপর  শারীরিক ও মানসিক কেমন প্রভাব পড়ে  তা জানা এবং মানুষের জন্য ভবিষ্যতের মিশনগুলো আরো বেশি নিরাপদ কিভাবে করা যায়। এই মিশন থেকে চার নভোচারী যদি নিরাপদে ফির...

ইরানে অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে চীন

Image
ইরানে অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান  জানিয়েছে চীন। ইরানে চলমান যুদ্ধ  অবিলম্বে বন্ধের  আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আরো  বড় কোন হামলার হুমকির পরপরই চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মূখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন।  মাও আরো বলেন :যুদ্ধের মাধ্যমে সমস্যার  মৌলিক সমাধান সম্ভব নয় এবং সংঘাতের দ্বারা কোন পক্ষরই স্বার্থ রক্ষা হয় না। মূখপাত্র  এ বিষয়ে আরো জানান যে,হরমুজ প্রণালি অস্হিরতা মূল কারণ হলো এই পথ দিয়ে অবৈধ সামরিক কার্যকলাপ। তার ভাষায় পক্ষগুলোকে বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তায় নিজেদের প্রভাব এড়ানোর চেষ্টা করতে হবে। সূত্র:আল জাজিরা।

মার্কিনিদের উদ্দেশ্য ইরান প্রসিডেন্টের খোলা বার্তা।

Image
  মার্কিনিদের উদ্দেশ্য ইরান প্রসিডেন্টের খোলা বার্তা। মার্কিনিদের উদ্দেশ্যে ইরানের প্রসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের খোলা চিঠি।   মার্কিনিদের উদ্দেশ্যে  ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি একটি খোলা চিঠি লিখেছেন, চিঠিতে তিনি উল্লেখ করেছেন,'আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন,সম্প্রসারণ,উপনিবেশবাদ কিংবা  নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা  করার মত নোংরা প্রচেষ্টা চালাইনি। ইরান কখনোই প্রথমে যুদ্ধ শুরু করেনি। তবে যারা ইরানকে প্রথমে আক্রমন করেছে,ইরান তাদেরকে শক্তহাতে প্রতিহত করেছে।  ইরানকে 'নিরাপত্ত হুমকি'হিসেবে উপস্হাপনের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।তার ভাষায় ইরানকে 'আগ্রাসী' হিসেবে উপস্হাপন করা  মুটেও কাম্য নয়। এটা ঐতিহাসিক বাস্তবতার সম্পূর্ণ বিপরীত।   ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম 'প্রেস টিবি'তে প্রকাশিত এই চিঠিতে মাসুদ পেজেশকিয়ান লিখেছেন,'ইরান তার নাম সত্তা ও পরিচয়ের দিক থেকে পৃথিবীর অন্যতম প্রাচীন ও ধারাবাহিক এক সভ্যতা'।ইরানকে 'হুমকি'হিসেবে চিহ্নিত করা বর্তমান বাস্তবতার সাথে একেবারেই অসংগতিপূর্ণ। এসমস্ত ভিত্তিহীন দাবির পেছনে মূলত  বহিরাগত  স্বা...

ইসরাইল-মার্কিন ও ইরান যুদ্ধ পরিস্হিতি।।

Image
  ইসরাইল-মার্কিন ও ইরান যুদ্ধ পরিস্হিতি। ইরান যুদ্ধবিরতির অনুরোধ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সরকার তার কথাকে বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে,পুনরায় যেন যুদ্ধ না হয় এমন নিশ্চয়তা যদি আমরা  শত্রুপক্ষের কাছ থেকে পায় তাহলে  চলমান ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করার ইচ্ছা আমাদের প্রতিবারের নেয় এবারও আছে। স্হায়ী নিশ্চয়তা দিতে হবে।